আজ বৃহস্পতিবার (২১ জুন) সন্ধ্যায় রাজশাহীতে একটি ধান ক্ষেত থেকে মিললো নাসিমা বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ । ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কাজুপাড়া গ্রামে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

নাসিমা বেগম উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের গোপালপাড়া গ্রামের হুসেন আলীর মেয়ে। পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দিন আহম্মেদ আমাদের জানায়, আজ বিকেলে স্থানীয়রা উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কাজুপাড়া গ্রামের একটি ধান ক্ষেতে

ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার পর মরদেহটি ধান ক্ষেতে ফেলে রেখে গেছে।

বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।