মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর গ্রামে সুদের টাকার জন্য এক পরিবারের সদস্যদের বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন মৃধা।বেশ কয়েক মাস সুদ বাবদ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

চার হাজার টাকা করে প্রতি মাসে দিয়ে আসছিলেন তিনি। কিন্তু অভাবের সংসারে গত কয়েক মাস সুদের টাকা না দিতে পারায় মঙ্গলবার সকালে হেলালের ঘরে তালা দিয়ে দেন নাসির মৃধা।

সরেজমিন দেখা গেছে, হেলাল তার স্ত্রী ও ৭ বছরের সন্তান শুভকে নিয়ে ঘরের বাইরে আছেন। দরজায় তালা দেয়া।হেলালের স্ত্রী সাজেদা বেগম বলেন, আমরা তাকে অনেক অনুনয় করে বলেছি- ঈদের পর বাড়িতে মেহমান আসবে, আমাদের কয়েকটা দিন সময় দেন। কিন্তু সময় না দিয়ে ঘর থেকে বের করে তালা দিয়েছেন নাসির।

ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান বলেন, এর সুদের ব্যবসা নিয়ে আগেও কয়েকবার অন্যদের সঙ্গেও তার সমস্যা হয়েছে। আমি নিজেও বলেছিলাম সুদের ব্যবসা বন্ধ করার জন্য। এতে আমাদের ছাত্রলীগের ভাবর্মূতি নষ্ট হয়। কিন্তু সে কথা শুনেনি।ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান ব্যাপারী বলেন, ‘আমরা এলাকায় সালিশে বসে মিটমাট করে দিয়েছিলাম যে, মূল টাকাটা দেয়া হবে, সুদ দিতে হবে না। কিন্তু সে আমাদের কথা না শুনে ওই বাড়ি গিয়ে ঘরে তালা দেয়। আমরা কী করতে পারি বলুন, সে কাউকে মানে না।’

অভিযুক্ত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন মৃধা বলেন, একটা মানুষ কত ধৈর্য ধরতে পারে টাকার জন্য? আমি আমার সম্পূর্ণ টাকা চাই। টাকা পাইনি, তাই তালা দিয়েছি। তবে আমার মা এখন তালা খুলে দিয়েছে।