স্ত্রীর গলার স্বর পুরুষের মত এবং মুখে লোম (দাড়ি)। এই আজব অভিযোগ নিয়ে ভারতের গুজরাটের আমদাবাদের এক ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ওই ব্যক্তির দাবি, এই ঘটনার জন্য অবিলম্বে বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করতে হবে। কিন্তু আদালত অবশ্য তার এমন দাবিতে কর্ণপাত করেনি।

পারিবারিক আদালতের বিচারক এনএম কারোবাড়িয়ার এজলাসে ওই ব্যক্তি দাবি করেন, স্ত্রীর পরিবার বিয়ের আগে তাকে ধোঁকা দেয়। তারা গোপন করেছিল যে তাদের মেয়ের মুখে লোম রয়েছে। আর গলার স্বর পুরুষের মত। বিয়ের আগে যখন তাদের দেখা হয় তখন নারী বোরখা পরে ছিলেন। এ কারণে চেহারা দেখতে পাননি তিনি। কেননা, তা রীতি বিরুদ্ধ হত।

স্বামীর আবেদনের জবাবে স্ত্রী বলেন, হরমোনের কারণে তার মুখে কিছু লোম আছে ঠিকই কিন্তু চিকিৎসা করে তা নির্মূল করা সম্ভব বলে স্ত্রী দাবি করেন।

স্ত্রীর অভিযোগ, স্বামী বিবাহ বিচ্ছেদের জন্য মরিয়া হয়ে যখন যা মুখে আসছে তাই যুক্তি দেখাচ্ছেন সে। এমনকি, স্বামীর বাড়ি থেকে তাকে বের করে দিতে উঠে পড়ে লেগেছেন তিনি।
অবশ্য সওয়াল জবাবের পর স্বামীর দাবি আদালত খারিজ করে দিয়েছে।