আগামী ৩০ শে জুন অনুষ্ঠিতব্য টাঙ্গাইল জেলার বাসাইল পৌরসভা নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেছে বিএনপি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ ডা. সামছুল আলম তোফা বুধবার বিকাল চার টায় ০১নং ওয়ার্ডে পথসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্রচারণা শুরু করেন।

এর আগে তিনি বাসাইল বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বাসাইল পৌর শহরের বাজারে জনতার মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন।

এ সময় বিএনপি প্রার্থী এনামুল হক অটল, জেলা বিএনপি’র সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, যুগ্ম-সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, প্রচার ও জেলা শ্রমিক দল নেতা এ কে এম মনিরুল হক, জেলা ছাএদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক এড. মমতাজ করিম সহ জেলা ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃব্যে সভাপতি তোফা বেগম জিয়ার মনোনীত প্রার্থী এনামুল হক অটলকে বিজয়ী করতে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, দেশে গনতন্ত্র নেই। প্রতিহিংসামূলক মামলায় বেগম খালেদা জিয়া আজ কারাগারে। ভোটকেন্দ্র দখল করে জনগনকে ভোট প্রদান করতে দেয়া হচ্ছে না। উন্নয়নের নামে করা হচ্ছে লুটপাট। কাজেই সরকারের এইসব কর্মকাণ্ড থেকে পরিত্রাণ পেতে এবং বাসাইল পৌরসভার সার্বিক উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীক ভোট দিতে অনুরোধ জানান। তিনি ভোটের দিন ভোট প্রদান করে গণনা সমাপ্ত করে ফলাফল না নিয়ে কেউ যাতে কেন্দ্র ত্যাগ না করে সেই নির্দেশনাও দেন।