বর্তমান সরকার সমাজ থেক মাদক নিমূলের লক্ষে সারাদেশে মাদকের বিরুদ্দে কঠোর অভিযান চালাচ্ছে ।এতে সারাদেশের প্রধান ইয়াবাব্যাবসায়ীদের চিহুত করে এই অভিযান চালানো হচ্ছে ।অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের বন্দুক যুদ্দ হয়ে থাকে এতে মারা যাচ্ছে অপরাধীরা । ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এবার ইয়াবাসহ সুমি আক্তার (২৮) নামের এক সুন্দরী তরুণীকে আটক করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। গত সোমবার রাতে চট্টগ্রাম থেকে রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটে তিনি ঢাকায় যাচ্ছিলেন। তবে ফ্লাইটে ওঠার আগেই বিমানবন্দরে লাগেজ স্ক্যানিংয়ে ইয়াবা বহনের বিষয়টি ধরা পড়ার পর তাকে আটক করা হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই জাহান জানান, সুমী আক্তার শরীয়তপুরের বাসিন্দা। তার কাছ থেকে তিন হাজার ৪২৫টি ইয়াবা পাওয়া যায়। ইয়াবাসহ তাকে চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এই ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যপারে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, জিজ্ঞাসাবাদে সুমী আক্তার কক্সবাজার থেকে এস আলম সার্ভিসের একটি বাসে এসব ইয়াবা নিয়ে আসার কথা স্বীকার করেন। এর আগেও ফ্লাইটে ইয়াবার কয়েকটি চালান তিনি ঢাকায় নিয়ে গেছেন বলে স্বীকার করেছেন।গ্রেফতারকৃত সুমী আক্তার এখন কারাগারে অবস্থান করছেন।কবে তাকে আদালতে উঠানো হবে এ ব্যপারে জানা যায়নি।





