বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসতে চাইছেন না বলে তথ্য পাওয়া গেছে। সাবেক প্রধানমন্ত্রীকে কখন হাসপাতালে আনা হচ্ছে বা আনা যাবে কি না সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক করেছিল বলে শনিবার তার চারজন ব্যক্তিগত চার চিকিৎসকের দাবির পর রবিবার সাবেক প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু মেডিকেলে আনার কথা জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

মহা কারা পরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিনকে গণমাধ্যমকর্মীদের সামনেই এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে এ বিষয়ে খালেদা জিয়া কী চান, সেটাও জেনে নিতে বলেন তিনি।

গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড হওয়া খালেদা জিয়াকে বেসরকারি হাসপাতাল ইউনাইটেডে ভর্তির দাবি করছে বিএনপি। শনিবার তার ব্যক্তিগত চার চিকিৎসক জানান, এটি খালেদা জিয়ারও ইচ্ছা।