আজ রোববার (১০ জুন) সন্ধ্যায় নোয়াখালীর মানিকপুরের নিজ বাড়িতে আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সাংবাদিকদের খালেদার মুক্তির ব্যাপারে বলেন, “শোন অ্যারেস্ট এ সরকারের নতুন আবিষ্কার। খালেদা জিয়া উচ্চ আদালতে জামিন পেয়েছেন কিন্তু নিন্ম আদালত সরকারের অধীনে
কাজ করেছে। সরকারের ষড়যন্ত্রের কারণে খালেদা জিয়ার মুক্তি পেতে বিলম্ব হচ্ছে।” মওদুদ আরও বলেন, “কেউ কোনোদিন শুনেছেন জামিন আবেদন শুনানির জন্য দুই মাস সময় নেয়।
যেখানে সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে। খালেদা জিয়া অবশ্যই মুক্তি পাবেন।শেখ হাসিনাকে আমরা জাতীয় নেতা হিসেবে দেখতে চাই। কিন্তু তিনি কোনোদিন জাতীয় নেতা হতে পারবেন না।”
জাতীয় নেতা হতে হলে মন বড় করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতামন্ডলীসহ প্রমুখ।





