পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপত্তিকর অবস্থায় আটক হওয়া সেই প্রেমিক যুগল ছাত্র-ছাত্রীকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আবাসিক হল থেকে ছয় মাসের জন্য সাময়িক বহিস্কার করেছে কর্তৃপক্ষ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বহিষ্কৃত ব্রোজেন মন্ডল দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ৭ম সেমিস্টারের ছাত্র এবং জয়শ্রী মন্ডল পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের তৃতীয় সেমিস্টারের ছাত্রী। বৃহস্পতিবার তাদের হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবনের একটি কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় ব্রোজেন মন্ডল ও জয়শ্রী মন্ডলকে আটক করে সাধারণ শিক্ষার্থীরা।

পরে ওই যুগলকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেয়া হয়। বিয়েতে দুইজনের সম্মতি না থাকায় মঙ্গলবার রাতে মুচলেকা নিয়ে নিজ নিজ অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়।

এরপর ছাত্র-শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিষ্কার করে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ।পবিপ্রবির এম কেরামত আলী হলের প্রভোস্ট ড. গোপাল সাহা স্বাক্ষরিত এক আদেশে ব্রোজেন মন্ডলকে ৬ মাসের জন্য হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।এদিকে, কবি সুফিয়া কামাল হল প্রভোস্ট মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত অপর এক আদেশে জয়শ্রী মন্ডলকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়।