বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে নিহত কাউন্সিলর একরামুল হত্যা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আজ নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই নেতা বলেন, ‘মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যা সম্পর্কে জনাব ওবায়দুল কাদের বলেছেন, ‘এ ধরনের মহৎ অভিযানে দুই একটি ভুল হতেই পারে’। মানুষের জীবন নিয়ে ভুল! ওবায়দুল কাদের সাহেবের এমন বক্তব্য মানবাধিকারকে ঠাট্টা করা। খুনি-সন্ত্রাসীদের ন্যায় বেআইনি হত্যাকে স্বীকৃতি দেয়া।’

তিনি আরো বলেন ‘কাউন্সিলর একরামুল হত্যার অডিও শুনে, তার স্ত্রী ও মেয়েদের কান্না শুনে শুধু বাংলাদেশের মানুষের বিবেকই নয়, বিশ্ববিবেককেও নাড়িয়ে দিয়েছে। শুধু একরামুল হত্যাই নয় এখন পর্যন্ত মাদকবিরোধী অভিযানের নামে প্রায় ১৩০ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।’