রাঙ্গামাটির আলোচিত সেই চেয়ারম্যান শক্তিমান চাকমার খুনীদের ২ জনকে আজ গ্রেফতার করেছে পুলিশ।উপজেলার নানিয়ারচর আশুলিয়া থেকে ঐ দুই আসামিকে গ্রেফতার করা হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আজ (শনিবার) বিকেলে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় লিফলেট বিতরণকালে তাদের গ্রেফতার করা হয়।আটককৃতরা হলেন- কান্তময় ওরফে রিপন চাকমা ও সুনিল ত্রিপুরা।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) জাবেদ মাসুদ জানান, বিকেলে গ্রেফতার দুই ব্যক্তি হিল উইমেন্স ফেডারেশনের ও চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উস্কানিমূলক লিফলেট

বিতরণ করছিল। আশুলিয়ায় বসবাসরত পার্বত্য অঞ্চলের নাগরিকদের মধ্যে। এ সময় তাদের আটক করা হয়। পরে রাঙ্গামাটির নানিয়ারচর এলাকার নেতাকর্মীদের আটক দুজনের নাম জানানো পর তারা জানান দুজনই

শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি।রাঙ্গামাটি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা আসার পর গ্রেফতার দুজনকে তাদের কাছে হস্তান্তর করা হবে ।