চট্টগ্রামে ইফতার মাহফিলে আলোচনার সভার সময় বিএনপির কর্মীদের দুই গ্রুপে মারামারি হয়। বিএনপির ইফতার মাহফিলে নেতাকর্মীদের উদ্দেশ্যে লন্ডন থেকে ১০ মিনিট বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই ইফতার পার্টিতেই বিএনপিদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ দেখা যায়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন তারেক রহমান।
ইফতার মাহফিলে আলোচনার সভার সময় বিএনপির কর্মীদের দুই গ্রুপে মারামারি হয়। এসময় তারা চেয়ার-টেবিলও ভাংচুর করে। তবে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।ইফতার মাহফিলের আলোচনার এক পর্যায়ে বিএনপির নেতা শাহাদাত হোসেনের মোবাইলে ফোন করেন তারেক জিয়া।
শাহাদাত মোবাইল ফোন মাইক্রোফোনের সামনে ধরলে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। প্রায় ১০ মিনিটের বক্তব্যে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।





