আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনীতে মাদকাসক্ত এক বখাটের লাথিতে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। ঐ বুড়ির নাম তুসি। তার বয়স (৭০) বছর। ফেনী শহরের উত্তর সহদেব পুর এলাকায় এই ঘটনা ঘটে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওইদিন সন্ধ্যায় স্থানীয় বখাটে মিনার হোসেনের (২৬) কাছে ভিক্ষা চাইলে ক্ষিপ্ত হয়ে বুড়িকে লাথি মারে। এতে ঘটনাস্থলে বুড়ির মুত্যু হয়। পরে স্থানীয়রা ওই বখাটেকে আটক করে গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
স্থানীয়রা আরো জানায়, মিনার হোসেন মাদকাসক্ত। সে এলাকায় নানা অপরাধের সাথে জড়িত। পুলিশ তুসি বুড়ির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আধুনিক ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেন।পরে, ফেনী মডেল থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী এই কথার সত্যতা নিশ্চিত করেছেন।





