টাঙ্গাইলের মধুপুরে গাছাবাড়ি গ্রামের মিজানুর রহমানের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী লিজা (১১)। গত শুক্রবার দুপুর ১টার দিকে লিজা বিলে গোসল করতে যায়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তারপর বিকেলে গড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। রাত ১০টার দিকে বাড়ির কাছে একটি বাঁশঝাড়ে কলাপাতায় মোড়ানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়
পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লিজার গলায় চেপে ধরার চিহ্ন এবং যৌনাঙ্গ রক্তাক্ত ছিলো। পুলিশের ধারণা, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।
লিজা গাছাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। ঘটনার পরদিন তার বাবা বাদি হয়ে মধুপুর থানায় একটি মামলা করেন।
এই হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত তিনজনের মধ্যে দু’জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (৩০ মে) টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুপম কুমার দাস এ রিমান্ড মঞ্জুর করেন।
ঐ আদালতের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, মধুপুরের গাছাবাড়ি গ্রামের আব্দুল মালেকের ছেলে আনোয়ার হোসেন ওরফে রানা (২৫) ও শামছুল হকের ছেলে আমজাদ হোসেনের (২৭) রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ সোমবার তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করে। বুধবার শুনানি শেষে মধুপুরের আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুপম কুমার দাস দু’জনের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতারকৃত অপর আসামি একই গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে রাসেলের (১৬) বয়স কম হওয়ায় তার রিমান্ড আবেদনের শুনানি আদালতে হয়নি। পরে শিশু আদালতে তার রিমান্ড আবেদনের শুনানি হয়।





