আওয়ামী লিগ – শেরেবাংলা স্টেডিয়াম তথা বিসিবি কার্যালয়ে ভেতরেও মাশরাফি-সাকিবের নির্বাচন করা নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিসিবির শীর্ষ কর্তাদের সবার মুখেও ঘুরেফিরে এই একই প্রসঙ্গ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এদিকে খেলাপ্রেমী, ক্রিকেট অনুরাগী ছাপিয়ে সর্বস্তরের মানুষের কৌতূহল অভিন্ন। মুখে প্রশ্নও একটাই, ‘আচ্ছা! মাশরাফি আর সাকিব কি সত্যি সত্যি এবারই নির্বাচন করবেন?’
এমন কৌতূহলি প্রশ্নের জবাব খুঁজতেই মাশরাফি ও সাকিবের সঙ্গে যোগাযোগের সর্বাত্মক চেষ্টা চালানো হয়। সাকিবের মুঠোফোনে বারংবার চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তিনি ফোন রিসিভ করেননি। মাশরাফি এমনিতেই প্রাণখোলা মানুষ। শেরেবাংলায় সাংবাদিকদের সঙ্গে প্রায়ই খোলামেলা আড্ডায় মেতে ওঠেন।
কিন্তু আজ দুপুরে আ হ ম মোস্তফা কামালে ওই ঘোষণার পর আড্ডার ‘সরব’ মাশরাফি অনেকটাই নীরব হয়ে গেছেন। খুব কাছেরজন ছাড়া কারো ফোনই রিসিভ করছেন না। সবচেয়ে বড় কথা নির্বাচন প্রসঙ্গে কারো সঙ্গে আনুষ্ঠানিক কথোপকোথনেও যেতে রাজ্যের অনিহা। তবে মুঠোফোন আলাপে প্রথমে নির্বাচন করা প্রসঙ্গে কোনো কথা বলতে চাননি। পরে দুটি কথাই শুধু বলেছেন, ‘আসলে কামাল ভাই (আ হ মুস্তফা কামাল) যা বলেছেন, সেটা তার কথা। আমি সে সম্পর্কে কিছুই জানি না।’
আওয়ামী লিগ তথা নৌকা প্রতীক নিয়ে আসন্ন সংসদ নির্বাচন করবেন কি? এ প্রশ্নর জবাবে, মাশরাফির জবাব, ‘এ নিয়ে কোনো কথা বলতে চাই না আমি। প্লিজ আমাকে কিছু বলতে অনুরোধ করবেন না। এ নিয়ে আমি কিছু বলতে পারবো না।’





