সারা দেশে ক্রমেই আত্মহত্যা বেড়ে চলেছে। সমান্য করনে বেচে নিচ্ছেন আত্মহত্যার পথ। আজ নাটরে ঘটলো এমন একটি ঘটনা জানা গেছেনাটোরের গুরুদাসপুরে স্বামীর ওপর অভিমান করে মোছা. লাকী বেগম (১৮) ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

নামে এক নববিবাহিত গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাকী উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুতপুর গ্রামের মো. শাকিলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫মাস আগে মামুতপুর গ্রামের মো. হানিফ মোল্লার মেয়ে লাকীর সাথে একই এলাকার মো. মজিদ গাইনের ছেলে শাকিল গাইন (২০) এর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে সুখ-শান্তিতেই চলছিল তাদের সংসার। পরিবারের শ্বশুর-শ্বাশুড়ী, স্বামী এবং প্রতিবেশিদের সাথেও অনেক ভাল সম্পর্ক ছিলো লাকীর। কখনও তাদের সংসারে কোন ঝগড়া-বিবাদ হয়নি এমনকি প্রতিবেশিদের সাথেও কখনও মনমালিন্য ঘটেনি।

স্বামী শাকিল গাইন বলেন, প্রতিদিনের মত সোমবার দিবাগত রাতেও আমরা অনেক গল্প-গুজব হাঁসি-ঠাট্টা করেছি। আমি হেড ফোন কানে দিয়ে মোবাইলে গান শুনতে ছিলাম। হঠাৎ সে আমার কাছ থেকে হেড ফোনটি কেড়ে নেয়। এতে আমি উত্তেজিত হয়ে না বুঝে তাকে একটি থাপ্পর মেরেছিলাম। তারপর সে আমার ওপর অভিমান করে ঘুমিয়ে পরে।

এরপর সেহরির সময় রান্নার জন্যে ডাকাডাকি করলেও লাকীর কোন সাড়া শব্দ পাওয়া যায় না। তারপর আমি ঘুম থেকে জেগে উঠে দেখি লাকী ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়েছে। তৎক্ষণাত তাকে রসি থেকে নামাই। কিন্তু গলায় ফাঁস নেওয়া অবস্থায় সে মারা গিয়েছিলো।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সেলিম রেজা জানান , মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ এখনো হস্থান্তর হয়নি।