আবারও ধর্ষণের স্বীকার হল একজন নারী। ধর্ষণ এখন সমাজে একটি আতঙ্কের নাম। যার কবল থেকে শিশু থেকে বৃদ্ধ কেওই রেহাই পায় না। এবার প্রেমিক কে বেধে প্রেমিকাকে করা হল ধর্ষণ। ঘটনাটি গাইবান্ধার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সেখানে প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার (২৬ মে) রাতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার গংগা নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে গতকাল সোমবার (২৮ মে) রাতে ধর্ষণের শিকার ওই তরুণীর বড় বোন বাদী হয়ে সাদুল্যাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযুক্ত পাঁচজন হলেন- সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদাবক্স গ্রামের মোস্তা মিয়া (৩০), মাইন মিয়া (২০), রব্বানি মিয়া (২৪), নাজমুল ইসলাম (৩০) ও সাদেকুল ইসলাম (২২)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাদুল্লাপুর উপজেলার বড় ছত্রগাছা গ্রামের আশিকুর রহমানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অষ্টম শ্রেণিতে পড়া ওই ছাত্রীর। গত শনিবার রাতে আশিকুর রহমান প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান। এ সময় আসামিরা তাদের আটক করে এবং পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরেক আসামি মোস্তার বাড়িতে নিয়ে আটকে রাখে।

এসময় আশিকুরের হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেয় এবং তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু দাবিকৃত টাকা দিতে না পারায় আশিকুরকে ঘরে আটকে রেখে ওই স্কুল ছাত্রীকে পাশের আখক্ষেতে নিয়ে মোস্তা ও মাইন ধর্ষণ করে। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এমরানুল কবীর বলেন, এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভিকটিম ও প্রেমিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে ধর্ষণের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।