নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিষপান করে নাছিমা আক্তার (৪২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত নাছিমা উপজেলার গোয়ালবাড়ি গ্রামের চাঁনমোহাম্মদ চান্দুর স্ত্রী। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে পরিবারের সবার অজান্তে নিজ শয়ন কক্ষে নাছিমা আক্তার বিষপান করে। পরে পরিবারের লোকজন নাছিমার কোন সাড়া না পেলে তার শয়ন কক্ষে তাকে মৃত অবস্থায় দেখতে পায় এবং সাথে সাথে থানাতে খবর দেয়।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত নাছিমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গতকাল সোমবার নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে এবং গতকাল সোমবার থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।