সারাদেশে আত্মহত্যার ঘটনা অহরহ ঘটছে ।বিভিন্ন করনে আত্মহত্যার পথকে বেছে নিচ্ছেন । পরিবারের কলোহ ,ইজ্জত হানি ,ধর্ষণের শিকার হয়ে। তবে বগুড়ার শাজাহানপুরে ঘটলো ভিন্ন ঘটনা ছোট ভাইয়ের সাথে আভিমান করে আত্মহত্যা। জানা গেছে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুরে হাসি আকতার (১৩) নামের এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। নিহত হাসি উপজেলার আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ও রহিমাবাদ মধ্যপাড়ার বেলাল হোসেন ওরফে আবু হানিফের মেয়ে।

হাসির বাবা বলেন, শনিবার ইফতারেরকরার পর হাসি ও তার ছোটভাই ৭ম শ্রেণির ছাত্র এক সাথে পড়তে বসে। পড়ালেখার একপর্যায়ে দুই ভাইবোনের মধ্যে অনেক ঝগড়া হয়। একপর্যায়ে ছোটভাই বড়বোন হাসিকে চড় মারে। এনিয়ে দুই ভাইবোনের মধ্যে মনোমালিন্য হয় এবং যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ে।

আজ ভোর ৩টার দিকে সেহরী খাওয়ার জন্য মেয়ের ঘরে গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে হাসিকে ঘরের আঁড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে মৃত অবস্থায় ঝুলে থাকতে দেখি।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, লাশটি থানায় এনে সকল আইনগত ব্যবস্থা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।