সারা দেশে বিশেষ করে রাজধানী ঢাকায় ক্রাইমের হার বেড়েই চলেছে দিন দিন। কোন ভাবেই থামানো যাচ্ছে না এসব অনাকাঙ্খিত বিষয় গুলো। সেরকমি এবার দিনে দুপুরে রাজধানীর বাদ্দায় ঘটল একটি ঘটনা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডায় ছেলে-মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের হামলার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন বনশ্রীর এক নারী।ওই ভুক্তভোগী নারী গত ২৩ মে থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৩৭) করেন। এর আগে গত রবিবার (১৩ মে) ইউনাইটেড বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ভুক্তভোগী নারী সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, স্যার জন উইলসন স্কুলে পড়ে ছেলে আরাফুল ইসলাম আরাফ ও কন্যা অহনা ইসলাম আকা। গত ১৩ মে স্কুল ছুটি শেষে প্রাইভেটকারে দুই সন্তানকে নিয়ে বাসায় ফিরছিলেন তিনি। বাড্ডা থানাধীন ইউনাইটেড বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছার পর কালো রঙয়ের মোটরসাইকেলে অজ্ঞাত দুই আরোহী পেছনে থেকে এসে পথ আটকে দাঁড়ায়।
‘কালো হেলমেট পরিহিত ওই দুই অজ্ঞাত ব্যক্তি কোনো কিছু বলার আগেই প্রাইভেটকারে হামলা করে। এতে ডান হাত ও ঘাড়ে প্রচণ্ড আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই নারী।’
‘অতর্কিত হামলার ঘটনায় আমি ও আমার ছেলে-মেয়ে আতঙ্কে ও ভয়ে মৃয়মান হয়ে পড়ি। আমি আমার ছেলে-মেয়ের পড়ালেখার জন্য প্রতিনিয়ত যাওয়া আসা করতে হয়। এমতাবস্থায় আমি পরিবারসহ আতঙ্কে আছি। ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান তিনি।’
পরে এ ব্যাপারে জিডির তদন্তকারী বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নাফ জানান, ঘটনাস্থলের আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। ওই নারী ও কিংবা তার পারিবারিক শত্রু রয়েছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।





