গতকাল শুক্রবার রাতে নেত্রকোনা সদর উপজেলার সাকুয়া বাজার এলাকার গন্ধমপুর গ্রামে নিজের শাশুড়িকে আগুনে পুরিয়ে দিয়েছে শাশুড়ির নিজ পুত্রবধু । শাশুড়ি শাহানারা বেগমের বয়স (৪৫) । তার শরীরে আগুন দেয় নিজ পূত্রবধূ রোজিনা আক্তারক (২৪) । তাকে পুলিশ আটক করেছে । ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

শনিবার দুপুরে ঐ পুত্রবধু রোজিনাকে আটক করা হয়।দগ্ধ শাহানারা আক্তার একই গ্রামের মৃত পুলিশ সদস্য রঈছ উদ্দিনের স্ত্রী। তার ছেলে মাহবুব আলমের স্ত্রী রোজিনা এ ঘটনা ঘটিয়েছে।নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান জানান,

পারিবারিক কলহের জের ধরে রোজিনা তার শাশুড়ির শরীরে আগুন ধরিয়ে দেয়।শাহানারাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হামপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়। এ ঘটনায় দগ্ধ শাহানারার মেয়ে ফারজানা আক্তার লিজা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।