শাশুড়িকে নিয়ে উধাও এই জামাইয়ের নাম প্রসেনজিৎ হাজরা।দু’দিন ধরে স্বামীর খোঁজ পাচ্ছেন না স্ত্রী। বেকায়দায় পড়ে নিজের বাবাকে ফোন করলেন ওই মহিলা। কিন্তু সেখানে ফোন করে হতবাক হয়ে যান তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

জানতে পারেন দু’দিন ধরে নিঁখোজ রয়েছেন তাঁর মা-ও। তারপর থেকে অসুস্থ বাবাকে নিয়ে অসহায় অবস্থা মেয়ের।সম্প্রতি শাশুড়িকে নিয়ে পালিয়েছেন কেতু গ্রামের এক ব্যক্তি। এ ঘটনায় তোলপাড় তৈরি হয়েছে এলাকায়। এমনকি লজ্জায় ঘর থেকে বের হতে পারছেন না তার স্ত্রী ও শ্বশুর।

ঘটনাটি ঘটেছে ভারতের বর্ধমানে। এদিকে পুলিশ জামাতার খোঁজে অভিযান শুরু করেছে।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, মোবাইল ফোনে পরিচয় ও প্রেমের সূত্র ধরে দুই বছর আগে প্রসেনজিৎ হাজরার সঙ্গে বিয়ে হয় বহরান গ্রামের অনুরূপা বর্মণের। তাদের একটি সন্তানও আছে।

অনুরূপা অভিযোগ করেছেন, সম্প্রতি প্রসেনজিৎ শ্বশুরবাড়িতে বেশি যাওয়া-আসা করা শুরু করেন। শাশুড়ির সঙ্গে লুকিয়ে মোবাইলে কথা বলতেও দেখেন তাকে। কিন্তু তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে, সেটি তিনি কখনো ভাবতে পারেননি।

অনুরূপার বাবা কৃষ্ণ বর্মণ জানান, তার বন্ধুরা প্রসেনজিৎ ও তার শাশুড়িকে কয়েক জায়গায় একসঙ্গে দেখেছেন।এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর উভয় গ্রামেই হইচই পড়ে গেছে। লোকলজ্জার ভয়ে অনুরূপা ও তার বাবা ঘর থেকে বের হচ্ছেন না।কেতুগ্রাম থানার পুলিশ জানিয়েছে, দু’জনের সন্ধান চালানো হচ্ছে।