ভারতের গোয়াতে প্রেমিকাকে নিয়ে বেড়াতে যান এক তরুণ। সেখানে আনন্দ করার পরিবর্তে কষ্টই পেতে হল।গোয়ার সমুদ্র সৈকতে তার প্রেমিকা গণধর্ষণের শিকার। প্রেমিকের সামনেই তাঁকে লাগাতার গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ঘটনাটি গত বৃহস্পতিবার ঘটলেও, আজ শনিবার তা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, গোয়ার সেরনাভাতিম সৈকতে প্রেমিক-সহ ওই তরুণীকে ঘিরে ধরেছিল জনা কয়েক যুবক। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই প্রেমিক-প্রেমিকার দাবি, সৈকতে তাঁরা দু’জনেই ঘুরেফিরে বেড়াচ্ছিলেন।

একা পেয়ে তাঁদের জামা কাপড় খুলতে বলে কয়েক জন যুবক। রাজি না হওয়ায়, তাঁদের নগ্ন হতে একপ্রকার বাধ্য করা হয়। তার পর সেই নগ্ন ছবি দেখিয়ে হুমকি দেওয়া হয়, টাকা না দিলে ওই ছবি প্রকাশ করে দেওয়া হবে।এ জন্য মোটা টাকা দাবি করা হয়।

কিন্তু তাতেও রাজি না হওয়ায়,তিন জন মিলে এর পর প্রেমিকের সামনে ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে বলে দক্ষিণ গোয়া পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা না গেলেও, বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।