সিরাজগঞ্জে কবিরাজি চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে মহিলাদের ধর্ষণ ও ধর্ষণের ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়া দুই জনকে আটক করা হয় । বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মুজিব সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা শুক্রবার সন্ধ্যায় দুই ভণ্ড কবিরাজকে আটক করেছে । মহিলাদের ধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ এবং সেই ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য র্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন জানান ।আটকরা হলেন- সদর উপজেলার মুক্তারগাঁতী গ্রামের মৃত হাশেম আনছারীর ছেলে জাকারিয়া আনছারী (৪৫) এবং পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মহির উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (২৯)। তাদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।





