সারাদেশে আগের দিনের তুলনায় অনেকটা কমে গেছে বিাল্যবিবাহ ।বিাল্যবিবাহ রোধে সরকার কঠিন পদক্ষেপ গ্রহন করেছেন কিন্তু তার মাঝেও লুকিয়ে বাল্য বিবাহের ঘটনা ঘটছে।শিকার হচ্ছেন ছোট্র কিশিারিরা। একটি অজব বিয়ের ঘটনা ঘটেছে ঝিনাইদহে জানা গেছে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

৩৬ বছরের যুবকের সঙ্গে ৯ বছরের এক কন্যা শিশুর বিয়ে দেয়া হয়েছে ঝিনাইদহে।এ বিয়ে নিয়ে প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। এই আজব বিয়ের ঘটনা ফাঁস হওয়ায় বিপাকে পড়েছেন বিয়ের সাথে জড়িতরা।

ইতিমধ্যে বাল্য বিয়েতে সহায়তার দায়ে ঝিনাইদহ নোটারি পাবলিকের আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির ও অ্যাডভোকেট মীর আক্কাস আলীকে শোকজ করা হয়েছে।

ঝিনাইদহ জেলা প্রশাসনের দপ্তর থেকে এই শোকজ নোটিশ পাঠানো হয়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।

তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ শহরের মোশারফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাসুরা খাতুনকে বিয়ে দেয়া হয়েছে কোরাপাড়া গ্রামে জাহাঙ্গীর হোসেনের সাথে। শিশু মাসুরা খাতুন নতুন কোর্টপাড়ার ওমর আলীর মেয়ে।

অন্যদিকে হোসেন কোরাপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে। সে পেশায় বাসের হেলপার। এদিকে ঘটনা জানাজানি হয়ে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীরের হস্তক্ষেপে ২য় শ্রেণির ছাত্রী মাছুরাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন।

মাছুরার মা শাপলা খাতুন জানান, তার মেয়ের জন্ম তারিখ ২০০৯ সালের ৩১ ডিসেম্বর। এতে তার বয়স হচ্ছে ৮ বছর। তিনি আরও জানান মেয়ে লেখা পড়ায় ভালো না। তাই বিয়ের কাবিন করে রেখেছিলাম। ১৬ বছর পূর্ণ হলে তখন জামাই বাড়ি উঠায়ে দেব।

পাগলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের দেয়া জন্ম নিবন্ধন সনদেও মাছুরার বয়স ৯ বছর। তবে মেয়ের পিতা ওমর আলীর হলফনামায় মেয়ের বয়স ৮ বছরের কথা বলা হয়েছে।

এদিকে ২য় শ্রেণির ছাত্রী মাছুরার পিতা ওমর আলী ৩ জন সাক্ষির উপস্থিতিতে এক কাবিন নামায় উল্লেখ করেছেন, আইনগত না হওয়ায় তিনি এই বিয়ে বাতিল ও ছেলে পক্ষের সাথে সবল ধরনের সম্পর্ক বাতিল করেছেন।

পরে খোজ নিয়ে তথ্য পাওয়া গেছে, তাদের মাজে বিয়ে হওয়ার পর বাসের হেলপারি শেষে নতুন জামাই জাহাঙ্গীর প্রতি রাতেই শ্বশুর বাড়ি এসে রাত যাপন করতো। এতে প্রতিবেশিরা অনেক ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এই ঘটনার বিষয়ে মোশারফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান বলেন, তাদের ছাত্রী মাছুরার বিয়ে হয়ে গেছে বলে আমরাও জানতে পেরেছি। তবে এটা অন্যায় কাজ হয়েছে।এটা তার পড়াশুনার বয়স তার পিতামাতা মাছুরার অধিকার হন্ন্য করেছে।