তাসফিয়া আমিনের লাশ উদ্ধারের ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আসিফ মিজান। বুধবার (২৩ মে) রাতে নগরীর নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসিফ তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিনের দায়ের করা মামলার চার নম্বর আসামি। নগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী) জাহেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এ নিয়ে পুলিশ এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে। এর আগে ঘটনার পরদিন ২মে তাসফিয়ার বন্ধু আদনান মির্জাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম বলেন, ‘বুধবার রাতে অভিযান চালিয়ে আমরা আসিফ মিজানকে গ্রেফতার করি। সে তাসফিয়ার বাবার দায়ের করা মামলার আসামি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এদিকে দুই আসামিকে গ্রেফতার করলেও তাসফিয়ার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। সে আত্মহত্যা করেছে, নাকি তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তদন্তে পুলিশের উল্লেখযোগ্য কোনও অগ্রগতি নেই।





