নকল সেমাই উৎপাদন ও অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে রাজধানীতে তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদফতর।মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে সংস্থাটি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
এ সময় সঙ্গে ছিলেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা। অভিযানে সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ ও ১১-এর সদস্যরা।





