চট্টগ্রামের কর্ণফুলী থানার কর্ণফুলী নতুন ব্রিজ এলাকার যাত্রী ছাউনির কাছে অভিভাবকহীন খুঁজে পাওয়া মারুফা নামের ৪ বছরের সেই শিশুটি মা-বাবাকে ফিরে পেয়েছে । সোমবার (২১ মে) বিকেলে শিশুটিকে তার বাবার কোলে তুলে দেয় কর্ণফুলী থানা পুলিশ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) ইমাম হাসান বলেন, ‘শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। মারুফার বাবা-মা দু’জনই গার্মেন্টসে চাকরি করেন। বাবা-মা বাসায় না থাকায় মারুফা খেলতে বের হয়ে হারিয়ে যায়।‘

এর আগে, রোববার সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী থানার কর্ণফুলী নতুন ব্রিজ এলাকার যাত্রী ছাউনির কাছে মেয়েটি খুঁজে পাওয়া গেছে অভিভাবকহীন। এর পর কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) ইমাম হাসান নিজের হেফাজতে রেখেছেন শিশুটিকে।

পরে সোমবার দুপুরে ‘চট্টগ্রাম: মা-বাবার খোঁজ পাচ্ছে না ৪ বছরের মারুফা‘ শিরোনামে সিটিজি টাইমসে সংবাদ প্রকাশিত হয়। নিখোঁজ মেয়ের সন্ধান পেয়ে মারুফার বাবা মালেক কর্ণফুলী থানায় যোগাযোগ করে মেয়েকে ফিরে পান।