সুশান্ত বিশ্বাস গাজা সেবন করেন। তাই নিজ বাড়িতে লিগিয়েছেন গাজা গাছ। দেশব্যাপি মদ-গাজা বিরোধী চলছে অভিযান। এর মধ্যেই ধরা খেলেন সুশান্ত বিশ্বাস। পুলিশ গাছা গাছ তুলে নিয়ে আসার সময় গাঁজা চাষী সুশান্ত বিশ্বাস (৪৮) পুলিশকে বলেন‘আমাকে মেরে ফেলেন তবুও আমার গাছ উপড়ে ফেলবেন না।’ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সোমবার সুশান্ত বিশ্বাস (৪৮)কে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ। পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ নং মালিখালী ইউনিয়নের কেনুভাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সুশান্তের পিতার নাম মৃত শান্তি রঞ্জন বিশ্বাস।
গ্রেফতারের সময় সুশান্ত বিশ্বাসের বাগান থেকে ২টি গাঁজা গাছ উদ্ধার করে নাজিরপুর থানায় নিয়ে আসে পুলিশ।
গ্রেফতারকৃত গাঁজা চাষী সুশান্ত বিশ্বাস জানায়, শখের বসে ও নিজে সেবন করার জন্য তিনি এই গাঁজা গাছ রোপন করেন।
গাঁজা চাষী সুশান্ত বিশ্বাসকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বলে জানান নাজিরপুর থানার এস আই মোঃ হারুন আর রশিদ। তিনি আরো জানান, সুশান্ত বিশ্বাস ৬ মাস আগে এই গাঁজা গাছ তার বসত ঘরের পিছনে রোপন করে।
এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো: হাবিবুর রহমান বলেন তারা মামলা করতে যাচ্ছেন সুশান্ত বিশ্বাসের বিরুদ্ধে।





