প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বলেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে, এতো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে কবে হয়েছে? বাংলাদেশে নির্বাচন নিয়ে সিলমারা, ভোটের বাক্স চুরি করাসহ যত অপকর্ম হয়েছে তা শুরু করে গেছেন জিয়াউর রহমান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
রোববার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে খুলনা সিটির নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। খবর: বাসস।জিয়াউর রহমানের হ্যাঁ-না ভোট থেকে শুরু করে খালেদা জিয়ার ’৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন, মাগুরা, মিরপুর এবং ঢাকা-১০ নির্বাচনে ভোট চুরির অভিযোগ তোলেন
প্রধানমন্ত্রী।তিনি বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণার মাধ্যমে দেশে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতির সূচনা করেন।খুলনা সিটি নির্বাচনে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত মেয়র এবং খুলনাবাসীকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো নির্বাচনে জয়লাভ আওয়ামী লীগের জন্য কোনো
কঠিন কাজ নয়, তা আবার প্রমাণিত হয়েছে।আওয়ামী লীগের ওপর জনগণের আস্থা থাকার কথা দাবি করে তিনি বলেন, যতগুলো আন্তর্জাতিক সংস্থা সার্ভে করেছে, তারা দেখেছে- গণমানুষের আস্থার জায়গায় আওয়ামী লীগের অবস্থান অনেক ওপরে।এসময় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন পুরোপুরে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। তারা দলীয় মন্ত্রীদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে দেয়নি।মেয়র তালুকদার আবদুল খালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের তৈরি নৌকা দিয়ে শুভেচ্ছা জানান।





