নিজের শ্যালিকার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তুলেছেন দুলাভাই ইমরান হোসেন (২৫)। শ্যালিকাকে পেতে নিজের স্ত্রী বেড়াতে পাঠিয়ে দেন শশুরবাড়ি। তারপর শ্যালিকাকে নিয়ে এসে বিয়ে করেন দুলাভাই। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাতে পটুয়াখালীর বাউফলে উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামে। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

ঘটনা সম্পর্কে স্থানীয়রা জানায়, চাঁদকাঠি গ্রামের সেকান্দার আলী হাওলাদারের ছেলে ইমরান হোসেন তিন বছর আগে পার্শ্ববর্তী ভোলা সদর উপজেলার বাসিন্দা সেরাজ উদ্দিন চৌকিদারের মেয়ে রুনু বেগমকে (১৮) বিয়ে করেন। তাদের সংসারে আব্বাস নামে নয় মাসের একটি ছেলে সন্তানও রয়েছে। বিয়ের ২ বছর পর রুনু বেগমের ছোট বোন খালেদা আক্তার মিমের (১৪) সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে ইমরান।

মে মাসের ৫ তারিখে স্ত্রী রুনু বেগমকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান ইমরান। সেখানে দুই দিন থাকার পর মিমকে নিয়ে পালিয়ে যান তিনি। এরপর শনিবার শ্যালিকা মিমকে নিয়ে গ্রামের বাড়ি চাঁদকাঠিতে চলে আসেন ইমরান।

ঘটনা সম্পর্কে স্থানীয় ইউপি সদস্যা মো. বারেক হাওলাদার জানান ‘ইমরানের শ্যালিকা আমাদের বাড়ি এসেছিল, তাকে জিজ্ঞেস করছিলাম সে এখন কী করবে, উত্তেরে শ্যালিকা জানায় সে ইমরানের সাথে ঘর করবে’। কোন উপায় না পেয়ে বড় বোন তার সন্তানকে ছোট বোন মিমের কাছে রেখে বাপের বাড়ি চলে যান।