শনিবার দিবাগত রাতে পুলিশের অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের আসামি মোট ১১১ জনকে গ্রেফতার করেছে।রাজশাহী জেলা ও মহানগর পুলিশ আলাদা আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, আরএমপির ১১ থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করে।অন্যদিকে জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র এএসপি আবদুর রাজ্জাক জানান, জেলার আট থানা ও ডিবি পুলিশ নানা অপরাধে ৫১ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১১১ জনের মধ্যে অধিকাংশই পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া কিছু ব্যক্তিকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।





