গত শনিবার রাতে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয় । এই মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুরলে পুলিশ ও গুলি ছুড়ে সেই গুলিতে তিন জন নিহত হয়। এর মধ্যে দুইজন মাদক ব্যবসায়ী ও একজন ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ফেনী

ফেনীর ছাগলনাইয়ায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আলমগীর উপজেলার চিহ্নিত মাদক বিক্রেতা বলেও জানায় পুলিশ।পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে একটি মাদকের চালানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা আলমগীর ও তার দল পুলিশকে লক্ষ্য গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এ সময় আলমগীর গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ছাগলনাইয়া থানার ওসি এম মোর্শেদ পিপিএম জানান, অভিযানে ওই আস্তানা থেকে একটি বন্দুক, ৩ রাউন্ড গুলি, ১শ’ বোতল ফেনসিডিল ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বরিশাল
সদর উপজেলার শায়েস্তাবাদে রোববার (২০ মে) ভোরের দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে নিহত ওই যুবককে ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ।বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি নুরুল ইসলাম পিপিএম জানান, রেবাবার রাত ৩টার দিকে শায়েস্তাবাদ সংলগ্ন নদীতে আলো দেখতে পেয়ে ডিবি পুলিশের একটি টিমের সন্দেহ হয়।

এগিয়ে গেলে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ডিবি পুলিশ পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ময়মনসিংহ
শহরের মাসকান্দা গনশার মোড় এলাকায় শনিবার (১৯ মে) দিবাগত রাত সোয়া ২টার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিপ্লব নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত বিপ্লবের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, কতিপয় মাদক বিক্রেতা মাদক ভাগাভাগি করছে এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হন বিপ্লব।