স্থায়ী ভাবে বিএনপি কার্যালয়ে বসবাসকারী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এখন দলের মহাসচিব হতে চান। তাঁর মতে, ‘এই মহাসচিবকে রাখলে বিএনপির কোন ভবিষ্যৎ নেই।’ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আজ সকালে প্রথম রোজার দিনে দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের সামনে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করেন। এসময় স্বেচ্ছাসেবক দলের দুজন নেতা, ছাত্রদলের কয়েকজন নেতা এবং কয়েকজন নারী নেত্রী উপস্থিত ছিলেন। আলোচনার সূত্রপাত হয়, গাজীপুর নির্বাচন দিয়ে। স্বেচ্ছাসেবক দলের নেতা মন্তব্য করেন, ‘খুলনার মতো গাজীপুরেও আওয়ামী লীগ কৌশলে জিতবে। এজন্য বিএনপির কোন প্রস্তুতি নেই।’ এই মাঠনেতা বুধবার এবং বৃহস্পতিবার গাজীপুর থেকে ঘুরে এসেছেন। এপ্রসঙ্গে আলোচনা একটু এগুলেই রিজভী বলেন, ‘আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ কি? আওয়ামী লীগ তো আওয়ামী লীগের কাজ করছে। আমরা কি করেছি?’ তিনি আরও বলেন, ‘এই মহাসচিব দিয়ে কিছু হবে না। আমারে মহাসচিব বানাইতো, ৬ মাসে সরকারের পতন হতো। ফখরুল ভাই তো ভদ্দলোক।
রিজভী বলেন, ‘বিএনপিতে হতাশা বাড়ছে। কোন নেতাই সিরিয়াস নন, সবাই গা বাঁচিয়ে চলছে। পার্ট টাইম পলিটিশিয়ান দিয়ে কি দল চলে।’ বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব মনে করেন, ‘খুলনা নির্বাচনের পর সরকারের বিরুদ্ধে বিএনপির হার্ড লাইনে যাওয়া উচিৎ ছিলো।’ এসময় একজন নারী নেত্রী বলেন, ‘রিজভী ভাই আপনি অফিস থেকে বের হন না কেন?’ এই প্রশ্নে বিরক্ত বিএনপি নেতা বলেন, ‘আমি অফিসে বসেই যা করছি, তা কি অন্য কেউ করছে?’





