প্রবাস ফেরত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বিবাহিত আক্তার হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকায় বড় বোনের (দুলাভাইয়ের) বাড়িতে বেড়াতে আসা এক স্কুলছাত্রীর। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
গত দেড় মাস ধরে সম্পর্ক চলাকালে আক্তার ওই মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধভাবে মেলামেশা শুরু করেন।সোমবার বিয়ে করার কথা বলে মেয়েটিকে নিয়ে আবাসিক হোটেলে রাত কাটান আক্তার। তিনদিন পর বিয়ে না করে বুধবার সন্ধ্যায় শাহীদাকে তার বাড়িতে পাঠিয়ে দেয় সে।
বাড়িতে যাওয়ার পর স্বজনদের কাছে বিষয়টি খুলে বলেন শাহীদা।পরদিন বৃহস্পতিবার সকালে প্রেমিকের বাড়িতে এসে আক্তারকে ওই শিক্ষার্থী বিয়ের চাপ দেন। এ সময় প্রেমিক আক্তার তাকে ফিরে যেতে বলে বাড়ি থেকে পালিয়ে যান।
এরপর থেকেই প্রেমিকা শাহীদা ওই বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অবস্থান নেয়।শাহীদা জানান, আক্তার আমার জীবন নষ্ট করেছে। আমি তাকেই বিয়ে করব। তার সঙ্গে বিয়ে না দিলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করব।
বিষয়টি স্থানীয় ইউপি সংরক্ষিত নারী সদস্য বিনা বেগমকে জানায়। পরে স্থানীয়দের নিয়ে তিনি প্রেমিক আক্তার হোসেনের মামা আনিছ মিয়ার সঙ্গে কথা বলে অনশনকারী ওই মেয়ের সঙ্গে আক্তারের বিয়ের বিষয়ে রাজি করান। কিন্তু প্রেমিক আক্তার হোসেন ওই মেয়েকে বিয়ে করতে রাজি নয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, অনশনের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।





