আজ দুপুরে চাঁদপুরের মতলব উপজেলা ষাটনল এলাকার চাঁদপুরে মেঘনা নদীতে বাল্কহেড ও এমভি গ্রীনলাইন-৩ লঞ্চের মধ্যে ধাক্কা লাগে। । এতে বাল্কহেডটি ডুবে গেছে । ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ঢাকা থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে বরিশাল যাওয়ার সময় লঞ্চটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। এ ঘটনায় ১৫ থেকে ২০ জনের মতো যাত্রী আহত হয়েছেন।

এমভি গ্রীনলাইনের ম্যানেজার জানান, সকাল আটটায় দুই শতাধিক যাত্রী নিয়ে ঢাকার সদরঘাট থেকে গ্রীনলাইন-৩ ছাড়ে। ঘটনাস্থলে এসে দুই পাশে থাকা বেশ কয়েকটি বাল্কহেডের গতিবেগ উল্টাপাল্টা দেখে মাইকিং করে তাদের সরে যেতে বলা হয়। তারপরেও একটি কালো কালারের বাল্কহেডের মাথায় আঘাত লেগে গ্রীনলাইনের ইঞ্জিন বিকল হয়ে যায়।