রাজশাহী সদরে মাদ্রাসা ছাত্রীকে হাত পা বেধে ধর্ষণ করেছে এক যুবক। ঐ ছাত্রী মাদ্রাসায় ৭ম শ্রেণীতে পড়ে। বয়স ১২ বছর। ঘটনাটি ঘটা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগর পুলিশের কাটাখালী থানা এলাকার উপকণ্ঠ কিসমত কুখন্ডীতে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ওই ছাত্রীর পরিবারের বরাত দিয়ে জানান, সকালে মাদরাসা থেকে এক বান্ধবীর সঙ্গে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। পথে অজ্ঞাত পরিচয়ের এক যুবক তাকে জোর করে তুলে নিয়ে এলাকার একটি পরিত্যক্ত খামারে নিয়ে যায়।

সেখানে আরেক যুবক তাকে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করে। ওই ছাত্রীর বান্ধবী বাড়িতে ঘটনা জানালে স্থানীয়রা ওই খামারে পৌঁছান। টের পেয়ে তার আগেই দুই যুবক পালিয়ে যায়।

কাটাখালী থানার ওসি মেহেদী হাসান জানান ইতিমধ্যে মামলা করার প্রস্ততি নিয়ে হচ্ছে। এ ঘটনায় ধর্ষক ও তার সাহায্যকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। নির্যাতিতা ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।