আইপিএল একটি জনপ্রিয় ক্রিকেট টুনামেন্ট আইপিএল আসলে জুয়ারিদের ধুম পড়ে যায়।বেড়ে যায় জুয়ারিদের আসর।তেমনি গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় শহরের কাজীপাড়া মাহমুদ শাহ রোড একটি চায়ের দোকান থেকে জেলা পুলিশের বিশেষ অভিযানে আইপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ৩৩ জুয়ারিকে আটক করা হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বুধবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এবং তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ এক লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

তাক্ষৎণিক সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা আটককৃত প্রত্যেক জুয়ারিকে তিন দিনের সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত জুয়ারিরা হলেন সেন্টু, হারুন, হাবিব, আলী, মনির, হোসেন, সোহরাব, খায়েশ, হুমায়ূন, তাপস, কাশেম প্রমুখ।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, গোপন সংবাদের ভিওিতে এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীরা কেউ আমাদের হাত থেকে ছারা পাবে না । সমাজে অপরাধীদের উচ্ছেদ কারাই আমাদের কাজ ।