উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ইউপি উপ-নির্বাচন স্বামীর হত্যাকারীর বিপক্ষে নির্বাচন করে জিতলেন স্ত্রী স্বামীর হত্যাকারীর বিপক্ষে নির্বাচন করে জিতলেন স্ত্রী নড়াইলের দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ লতিফুর রহমান পলাশের স্ত্রী নীনা ইয়াসমিন জয় পেয়েছেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তিনি নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেন। মঙ্গলবার (১৫ মে) বিকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা নৌকা প্রতীককে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন। নিহত পলাশের স্ত্রী নীনা ইয়াছমিন (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৫৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধিসঢ়;দ্ব চেয়ারম্যান পলাশ হত্যা মামলার আসামী ওহিদুর রহমান (আনারস) পেয়েছেন ৩ হাজার ১৩৭ ভোট।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে ১১টি কেন্দ্রের ৫৫ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্তু চলে। স্থানীয়দের ভাষ্য, প্রিয় চেয়ারম্যানকে হত্যার প্রতিশোধ নিয়েছে ভোটাররা। প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ চত্বরে নড়াইলের দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা শেখ লতিফুর রহমান পলাশকে (৪৮) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।।