আজ খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোট শেষে ভোট গননা শুরু হয়েছে সর্বশেষ ১০০ কেন্দ্রের কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ৫৭,৩২২ ভোট, ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আর বিএনপি’র নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৩৫,৭৬২ ভোট। ২১,৫৬০ ভোটে এগিয়ে খালেক।মঙ্গলবার সকাল ৮টায় একযোগে খুলনা সিটির ২৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। এতে মঞ্জু পিছিয়ে আছেন।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে একশ’রও বেশি কেন্দ্রে আবারো নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
মঙ্গলবার সন্ধ্যার পর তিনি এ দাবি জানান। নির্বাচনকে ‘খেলা’ আখ্যা দিয়ে বিএনপির মেয়রপ্রার্থী বলেন, ‘জালিয়াতি, কারচুপি, ভোট ডাকাতির’ ফলাফল খুলনাবাসী মেনে নেবে না।
মঞ্জু বলেন, নির্বাচন নিয়ে খেলার কি দরকার ছিল? এ নির্বাচন না হলে তো সমস্যা ছিল না। পুলিশের সামনে নৌকার লোকজন কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারছে। ধরাও পড়ছে। অথচ তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। নির্বাচন কমিশনের লোকজনও এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নি।
তবে পুলিশ দবি করছে ভোট কেন্দে সুষ্ঠ ভাবে ভোট হয়েছে।





