আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জরুরি বৈঠকে বসছেন বিএনপির সিনিয়র নেতারা । খুলনা সিটি কর্পোরেশন সিটি নির্বাচনের ফলাফল নিয়ে দলীর অবস্থান চূড়ান্ত করতে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সিনিয়র নেতারা গুলশান কার্যালয়ে বৈঠকে বসবেন। তবে কোন বিষয়ে আলোচনা হতে তা তিনি জানাতে পারেননি।
বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করবেন বলে জানান শায়রুল কবির খান।খুলনা সিটি নির্বাচনে আজ (মঙ্গলবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন ভোট গণনা চলছে।
তাছাড়া আজ দুপুরে কারাবন্দি খালেদা জিয়ার জামিনের শুনানি শেষ হয়েছে।আদেশের জন্য আগামি বুধবারদিন ধার্য রয়েছে। পাশাপাশি রমজান মাসেও দলীয় কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।





