খুলনা সিটি নির্বাচনে ২৭ কেন্দ্রের কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। সর্বশেষ ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১৬,৮৩৫ ভোট, আর বিএনপি’র নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৮,০৭৯ ভোট। ৮,৭৫৬ ভোটে এগিয়ে খালেক। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মঙ্গলবার সকাল ৮টায় একযোগে খুলনা সিটির ২৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

খুলনা সিটিতে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খুলনা সিটি নির্বাচনে ৪৬ বর্গকিলোমিটার আয়তনের এ নগরীতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন, যার মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ জন ও নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন।