চলছে খুলনা সিটি করপোরেশন নির্বাচন। ইতি মধ্যেই বেশ কিছু জায়গা থেকে কিছু খবর পাওয়া গেলেও এখন সঠিক কোন ফলাফল জানা জায়নি।। তবে এরই মধ্যে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা’ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কেন্দ্রে ঢুকে দেদারসে সিল মারছে। আর আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির এজেন্ট ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে খুলনা সিটি করপোরেশন পরিস্থিতি পর্যালোচনা করে এসব কথা বলেন রিজভী আহমেদ।

এ সময় তিনি জানান, ‘শেখ হাসিনার আমলে নির্বাচন মানে বিরাট ধাপ্পা। নির্বাচনে জয়লাভ করায়ত্ত্ব করতে তারা মরিয়া। তাই অশান্তি আর নিগ্রহে ভরপুর খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন।’

তিনি অভিযোগ করে বলেন, ধানের শীষের নারী এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে বলা হচ্ছে তারা যেন ভোট কেন্দ্রে না যায়, ভোট কেন্দ্রে গণ্ডগোল হবে। পুরুষ এজেন্টদের ওপর হামলা করে আহত করা হয়েছে। ধানের শীষের এজেন্ট, সাধারণ ভোটারদের হুমকি, ভীতি প্রদর্শনের সিংহভাগ দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনী।

তিনি আরও জানান, ‘ক্ষমতাসীনদের কল্যাণে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে চিরাচরিত ভোট উৎসবের আমেজ নেই। ভোটারদের মনে শুধু শূন্যের হাহাকার। আওয়ামী সরকার এই ভোট উৎসবটাকে লাশের বাড়িতে পরিণত করেছে। অশান্তি আর নিগ্রহে ভরপুর খুলনা সিটি করপোরেশন নির্বাচন।’