আজ চট্টগ্রামের কেএসআরএম’র দেয়া ইফতার সামগ্রী নিতে গিয়ে ভিড়ের চাপে দমবন্ধ হয়ে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয় ! নিহতদের আটজনই নারী আর বাকি দুজন শিশু। ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে আরেকজন মারা যান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ শতাধিক। আহতদের মধ্যে ৫৭ জনের অবস্থা আশঙ্কাজনক।স্থানীয়রা জানান, কেএসআরএম মালিকপক্ষ প্রতি বছর রোজার আগে স্থানীয় দুঃস্থদের মধ্যে ইফতার তৈরির বিভিন্ন সামগ্রী বিতরণ করে থাকেন।
এর ধারাবাহিকতায় আজ ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। তবে এতো লোক হবে তা আয়োজকরা ভাবতে পারেননি। এই ইফতার সামগ্রী নিতে গিয়ে হতাহতের ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাশহুদুল হককে প্রধান করেপাঁচ সদস্যের তদন্ত কমিটি
গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যেই প্রতিবেদন দিতে বলা হয়েছে।ঘটনার তিন-চার ঘণ্টার মাথায় গঠন করা এই কমিটিতে একজন পুলিশ ও চট্টগ্রামের সিভিল সার্জন জনপ্রতিনিধি রাখা হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এই তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যেই কমিটি প্রতিবেদন জমা দেবেন। এর পরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।তিনি জানান, আয়োজকদের অব্যবস্থাপনা ছিল যার কারণে এমনটা হয়েছে।





