গত মাসের ১১ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা দেন। পুর্ব ঘোষণা অনুযায়ী রবিবার বেলা ১১ টা থেকে কোটা বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে দেশের প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ওবায়দুল কাদের বলেন, সরকারি চাকুরিতে কোটা নিয়ে প্রধানমন্ত্রী নিজেই পরিস্কার বলেছেন। কোটায় কী ধরণের পরিবর্তন আসতে পারে তা নিয়েও ফয়সালা করে দিয়েছেন। শুধু তাই নয়, কোটা বিষয়ে পূর্ণ গেজেট প্রকাশের কাজ চলছে। কাজেই গেজেট প্রকাশের দাবিতে আন্দোলনের হুমকি অহেতুক।

কোটা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে রোববার বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কোটা আন্দোলনকারীরা। এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা বলেন।

কোটা সংস্কারের দাবি নিয়ে সারাদেশের শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন গড়ে তোলে গত মাসে। সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন।

দ্রুত কোটা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপনের দাবি জানিয়ে আন্দোলন স্থগিত করে আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রীর ঘোষণার পরে ৭ মে পর্যন্ত প্রজ্ঞাপন জারির সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা। তবে এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হওয়ায় আবার রাজপথে নামে তারা।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে গত ফেব্রুয়ারি থেকে আন্দোলনে নামে সংগঠনটি। গত ৮ এপ্রিল রাজধানীর শাহবাগে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পর দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে।