ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় হিন্দু সনাতন ধর্ম্বালম্বীর রীতি অনুসারে একটি বটগাছের সঙ্গে আরেকটি পাকড় গাছের বিয়ে দিয়েছেন পুরোহিতগণ।গত শুক্রবার (১১ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কামার ডাঙ্গী গ্রামে এ বিয়ের ঘটনা ঘটে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এ বৃক্ষের বিয়ের বর হিসেবে বট গাছের অভিভাবক ছিলেন উক্ত গ্রামের সুরেশ চন্দ্র মন্ডল (৬০) এবং কণে পাকড় গাছের অভিভাবক ছিলেন বিকাশ চন্দ্র চক্রবতী (৫২)।
রাজধানী ঢাকার পুরোহিত বনোদ্বেব চন্দ্র চক্রবতী ও হরিদাস চক্রবতী এ বৃক্ষ বিয়ের ক্রিষ্টক্রিয়া সম্পন্ন করেন। ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এ বৃক্ষ বিয়েতে উপস্থিত থেকে আনুষ্ঠানিকতা আরও ভারী করে তোলেন। এ সময় শত শত উৎসুক অতিথি বৃক্ষ বিয়ে আনন্দে মেতেছিলেন।
জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের কামার ডাঙ্গী গ্রামে সুরেশ চন্দ্র মন্ডলের বাড়ির সামনে রাস্তার পাশে একটি বটগাছের পাশে আরেকটি পাকড় রয়েছে। দু’টি গাছের দু’টি ডাল একটি আরেকটির মধ্যে গেঁথে গিয়ে দীর্ঘদিন ধরে একাকার অবস্থায় গাছ দু’টি বেড়ে চলছিল। এ পাকড় ও বট বৃক্ষের মনের চাওয়াকে চিন্তা করে ওই দুই গৃহস্থ ঢাকঢোল পিটিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজ সম্পন্ন করেন।
এ ব্যাপারে পুরোহিত বনোদ্বেব চন্দ্র চক্রবতী জানান, ‘সনাতন ধর্মীয় রীতি অনুসারে বৃক্ষ দু’টির বিয়ে দেওয়া হয়েছে। এ বিয়ের ফলে গাছ দুটির মধ্যে যত পরিমাণ ফুল ও ফল রয়েছে ততো পরিমাণ আত্মা স্বর্গীয় স্থান পাবে।’





