বাস্তবেই এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের পতেঙ্গা কলসির দীঘির পাড়ে। অভিমানী স্বামী ঘরের ফ্যানের সঙ্গে দড়ি বাঁধছেন। এরপর সেই দড়ি নিজের গলায় নিয়ে ঝুলে পড়লেন। মুহূর্তেই তার মৃত্যু নিশ্চিত হলো। দড়ি বাঁধা থেকে মৃত্যুর গোটা সময়ে স্বামীর সামনে বসেই দেখলেন স্ত্রী। না, কোনো সিনেমা বা গল্প নয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
গতকাল শনিবার রাত ১০টার দিকে নগরের ইপিজেড থানা পুলিশ ঘটনাস্থল থেকে মো. সালাউদ্দিনের (২০) ঝুলন্ত লাশটি উদ্ধার করেছে।এ সময় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী রুনা আক্তার রুনুকে (১৮) আটক করেছে পুলিশ। নিহত সালাউদ্দিন ভোলা সদর থানার বারু বাইল্লা গ্রামের কাজল হাওলাদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা আয়াত উল্লাহ জানান, নগরের ইপিজেড থানার কলসিরদীঘির পাড়ে হাশেম ড্রাইভারের বাসায় ভাড়ায় থাকতেন পোশাক শ্রমিক সালাউদ্দিন ও তার স্ত্রী রুনা আক্তার। ভালোবেসে তিন মাস আগে তারা বিয়ে করেন।
এরপর সপ্তাহ না যেতেই সংসারে শুরু হয় দাম্পত্য কলহ। এভাবে বিগত তিন মাস তাদের মধ্যে ঝগড়া লেগেই ছিল। শনিবার সন্ধ্যায় সালাউদ্দিন বাসায় আসতেই শুরু হয় ঝগড়া। আর এতে অভিমান করে স্ত্রীর সামনেই গলায় ফাঁস নেন তিনি।





