বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বললেন, খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না । সে কি চিরদিন কারাগারে থাকবেন? ভুয়া দুই কোটি টাকার মামলা দিয়ে খালেদা জিয়াকে জেলে দেয়া হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মওদুদ আহমদ বলেন, নির্বাচন হলো ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ। ভোটের মাধ্যমে এবং জনগণের সমর্থন থাকলে আমরা ক্ষমতায় যাবো। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং পুরোদমে করবে।।
নির্বাচনের পথ ছাড়া আমাদের তো আর অন্য কোনো পথ নেই। তবে সেটি হতে অংশগ্রহণ প্রতিযোগিতামূলক নির্বাচন এবং সংবিধান অনুযায়ী। ২০১৪ সালের মতো হলে হবে না। তিনি আরও বলেন, নির্বাচনে যাওয়ার ব্যাপারে আমাদের মধ্যে কারও কোনো দ্বিমত নেই। আমরা সব সময় বলি আমরা একটি মধ্যমপন্থী, গণতান্ত্রিক ও উদারপন্থী রাজনৈতিক দল। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনে বিশ্বাস করি।





