আজ শনিবার বিকেল তিনটার সময় টাঙ্গাইলের সখীপুর জেলায় ৩৫ জন শিশু ও নারীসহযাত্রীরা অল্পের জন্য বিরাট দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন । টাঙ্গাইলের সখীপুর জেলায় উপজেলার কচুয়া বাজারের দক্ষিণ পাশে একটি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই যাত্রী গুরুতর আহত হন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তারা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাল্লুকজান গ্রামের আহামাদ আলী ছেলে শাহাদত হোসেন (১৯) ও সখীপুর উপজেলার কালিয়া পাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে মাহবুব হোসেন (৪৫)। তাদের সখীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসটির কয়েকজন যাত্রী জানায়, সাগরদিঘী থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী বাসটি দুর্ঘটনা কবলিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ডিমবাহী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ার সময় দুই গাছের সায় আটকে যায়।এতে করে বাসে থাকা শিশু ও নারীসহ ৩৫ যাত্রী বড় ধরনের দুর্ঘটনা থেকে বেচে যান।