সিলেটের কানাইঘাটে মসজিদে আসন্ন রমজান মাসে তারাবিহর নামাজের জন্য ইমান নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ চলছিল। একপক্ষ চাচ্ছে তাদের পছন্দের ইমাম নিয়োগ দেয়া হোক। আবার প্রতিপক্ষ চায় তাদের পক্ষের ইমাম নিয়োগ দেয়া হোক। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এতে মুহাম্মদ আলী নামের ১ জন নিহত হন।সিলেটের কানাইঘাটে মসজিদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এই ঘটনা ঘটে।শুক্রবার জুমআর নামাজের পরউপজেলারগোসাইনপুর জামে মসজিদে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি কানাইঘাট উপজেলার গোসাইনপুর গ্রামের বাসিন্দা।কানাইঘাট থানার ওসি আবদুল আহাদ জানান, জুমআর নামাজের পর দুই গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





