বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার সন্ধ্যার পর থেকে কক্সবাজার-মহেশখালী রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।তার পরেও যাত্রাপথে কক্সবাজার-মহেশখালী নৌপথে ঝড়ো বাতাসের কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবি হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আজ সন্ধ্যা ৬টার দিকে মহেশখালী-কক্সবাজার নৌ-রুটের মহেশখালী চ্যানেলে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।উপজেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয়রা অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত ট্রলার থেকে সব যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলে

জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ঘটনার পরপরই পুলিশও উদ্ধার বোট নিয়ে উদ্ধার কাজে অংশ নেন।ট্রলার যাত্রী সিরাজ জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে মহেশখালী ঘাট

থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে ট্রলারটি।নদীর মাঝামাঝি পৌঁছলে এটি তীব্র ঢেউ ও ঝড়ো বাতাসের কবলে পড়ে। এ সময় ট্রলারের খোড়লের তলদেশ ফেটে গিয়ে মূল অংশটি নিমজ্জিত হতে থাকে। পরে আশপাশের ঘাট থেকে একাধিক স্পিডবোট এসে যাত্রীদের উদ্ধার করে।